September 5, 2026, 9:29 pm

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করতে হবে-সাঈদ আল নোমান এম.পি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, February 27, 2026,
  • 257 Time View
Spread the love

 

চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান এম.পি বলেছেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করে আন্তর্জাতিক মানে উন্নিত করতে হবে।

গতকাল ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর কাজীর ঢেউরী ভিআইপি টাওয়ারস্থ বাসভবনে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের আহবায়ক কমিটির নেতৃৃবৃৃন্দ চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এম.পি সাঈদ আল নোমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে নেতৃবৃন্দ বলেন চট্টগ্রাম-১০ নির্বাচনি আসনের খুলশিতে অবস্থিত চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দীর্ঘদিনধরে নির্বাচিত কমিটি নেই,গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব ছাড়া কোনো প্রতিষ্ঠান টেকসইভাবে পরিচালনা সম্ভব নয় তাই দ্রুত সময়ে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন দিতে হবে।সে কারণে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৬ সুষ্ঠ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দ্রুত একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানানো হয়।

সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম এর আহবায়ক এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিন ,তাহের আহমেদ, স্বপন কুমার বিশ্বাস,এরফান উদ্দিন খালেদ,অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী প্রমুুখ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন -চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাঈদ আল নোমান এম.পি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »