September 5, 2026, 9:00 pm

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 4, 2025,
  • 161 Time View
Spread the love

পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজার রহমান জানান, পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসে।

বাসটি ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব-বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১০জন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পাবনার সুজানগরের শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একটি লাশ মাথপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »