প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
শিশু আয়ান : দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদনে আয়ানের মা-বাবাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কমিটি অনুমোদনহীন সব হাসপাতাল, ক্লিনিক বন্ধ করতে সুপারিশ করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাইকোর্টে পাঠানো এ প্রতিবেদন এসেছে। রোববার (২৬ জানুয়ারি) হাইকোর্টে এ প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদনের ওপর শুনানি হতে পারে।
আইন আদালত প্রতিদিন, সম্পাদকীয় কার্যালয়: ৪০৯ আইনজীবী দোয়েল ভবন, কোটহিল , কোতোয়ালী, চট্টগ্রাম